,

দুই ট্রেনের যাত্রাবিরতি চেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট-ঢাকা রেলপথে চলাচলকারী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ও ময়মনসিংহ-চট্টগ্রাম-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের লাভজনক রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অন্যতম। প্রতিদিন এ ব্রাহ্মণবাড়িয়া থেকে কয়েক হাজার মানুষ দেশের বিভিন্ন স্থানে ট্রেনে যাতায়াত করে থাকেন। দিন দিন যাত্রী সংখ্যা বাড়লেও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। অবিলম্বে টিকিট কালোবাজারি বন্ধ করা এবং সকল আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধিসহ ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে কালনী এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দেয়ার দাবি জানান তারা।

দাবি মানা না হলে সর্বস্তরের মানুষকে নিয়ে রেলপথ অবরোধসহ দুর্বার আন্দোলন গড়ে তুলারও হুঁশিয়ারী দেন বক্তারা।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ