,

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আ.লীগের প্রতিনিধি সম্মেলন

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে জেলা আওয়ামী লীগের দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র নায়ার কবীর, তাজ মো. মহসিন, মো. হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল কোঅর্ডিনেটর আবুল বাশার। এ সময় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালনে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্মেলনে জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ