,

কসবায় আ’লীগ নেতাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

news-image

কসবা প্রতিনিধি : কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য, প্রবীণ আওয়ামী লীগ নেতা, চৌবেপুর গ্রামের বাসিন্দা জমশেদ মেম্বার গত সোমবার সকাল সাড়ে নয়টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৬ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ আছর নিজ বাড়ির সামনে নামাজে জানাযা শেষে চৌবেপুর কবরস্থানে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর অাগে সেনাবাহিনীর একটি চৌকস দল প্রয়াত এই সেনাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় তাঁরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেন।

এদিকে আওয়ামী লীগ নেতা জমশেদ মেম্বারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক। অাইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রয়াতের জানাযা নামাজে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান বৃষ্টি উপেক্ষা করে অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ