,

নির্বাচন আসলে ভারত প্রীতি বেড়ে যায় বিএনপির: কাদের

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন আসলে ভারত প্রীতি বেড়ে য়ায় বিএনপির, নির্বাচনের আগে ভারত বিদ্বেষী মনোভাব হয় তাদের।

মঙ্গলাবার বিকেলে প্রধানমন্ত্রীর ধনমন্ডির রাজনৈতিক কর্যালয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সাথে যৌথ সভা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী আগস্ট মাসের কর্মসূচি ঘোষণা করে ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাসের শোকের গাম্ভীর্য যেন ঠিক থাকে এবং শোক দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদাবাজিসহ কোন অপকর্ম করতে না পারে তার নির্দেশ দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির সমালোচনা করে বলেন, সোজা পথে হাটছে না বিএনপি। তারা চক্রান্তের পথ বেছে নিয়েছে, আগামী নির্বাচনে ছদ্মবেশী, বিদ্বেষ প্রসূত, নেতিবাচক রাজনীতির জন্য মাশুল দিতে হবে বিএনপিকে।

আওয়ামী লীগের জোট বাড়বে কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন যতোই ঘনিভূত হবে, জোটকেন্দ্রিক রাজনীতির মেরুকরণ ততোই বাড়বে, শেষ সমীকরণ দেখতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সকল সড়যন্ত্র ব‍্যর্থ হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ