ব্রাহ্মণবাড়িয়ায় দেশিয় মাছ বিলুপ্তির পথে
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মৎস্য ভাণ্ডার খ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় নদ-নদী, খাল-বিল, পুকুর ডোবা ও জলাশয় থেকে দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হতে চলেছে। গত ১৫–২০ বছরের ব্যবধানে অর্ধশতাধিক দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে জেলাতে দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হলেও এর স্থান দখল করেছে বিদেশি বিভিন্ন জাতের হাইব্রিড মাছ।
গত ১০-১২ বছর আগেও জেলার হাট বাজারে কৈ, মাগুর, শিং, বোয়াল, মৈল, পাবদা, চেলা, চিতল, বাতাসী, খৈলশা, টুপি, আইড়, বাঘাইর, রিঠা, বাউস, টাকি, টেংরা, সরপুটি, গোলশা, ভেদা, বেলে সহ প্রায় অর্ধ- শতাধিক সুস্বাদু মাছ পাওয়া যেত কিন্তু এখন সে মাছগুলি খুব কমই
ব্রাহ্মণবাড়িয়া মৎস্য বিভাগ সূত্রে জানান জেলার বিভিন্ন এলাকায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্রত্যেক বছরের মত এবছরও বিভিন্ন প্রজাতির দেশি মাছের পোনা নদী,খাল-বিলে অবমুক্ত করা হয়েছে। দেশি জাতের মাছ রক্ষার উদ্যোগ নেয়া হয়েছে এবং অতি দ্রুত এর ফল পাওয়া যাবে।











