রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগের কথাবার্তা স্বৈরতন্ত্রের পক্ষে’

news-image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপ আমরা চেয়েছি প্রথম থেকেই। আওয়ামী লীগ সেটাকে নাকচ করেছেন। সংলাপ আমরা চেয়েছি একটি মাত্র কারণে যে গণতন্ত্রের ভাষাই হচ্ছে সংলাপ। আওয়ামী লীগের কথাগুলো গণতন্ত্রের পক্ষের কথা না। এটা স্বৈরতন্ত্র, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনেরই কথাবার্তা। আমরা যারা গণতন্ত্রের পক্ষে কাজ করছি, আমরা যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করছি, এ দেশের জনগণের অধিকার রক্ষা করার জন্য সংগ্রাম করছি, আমরা অবশ্যই সার্বক্ষণিকভাবে সংলাপের কথা বলব। সংলাপের মধ্য দিয়েই এ বিষয়গুলোর সমাধান সম্ভব বলে আমরা বিশ্বাস করি।

নির্বাচন ও আন্দোলন প্রসঙ্গে এনটিভির সঙ্গে একান্ত সাক্ষাতাকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখানে প্রায়োরিটির প্রশ্ন তো একটাই। খালেদা জিয়া রেপ্রিজেন্ট করেন গণতন্ত্রকে। খালেদা জিয়া রেপ্রিজেন্ট করেন এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে। সুতরাং তাঁর মুক্তি ছাড়া এখানে গণতন্ত্র ঠিক সেভাবে ফলপ্রসূ হবে না। নির্বাচনও ফলপ্রসূ হবে না। সে জন্য তাঁর মুক্তিই সবার আগে প্রয়োজন।

সহায়ক সরকারের প্রস্তাবনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যথাসময়ে এটা উপস্থাপন করা হবে। যখনই আমরা মনে করব যে উপযুক্ত সময়, তখন সেটা আমরা জনগণের সামনে উপস্থাপন করব। আর ভবিষ্যৎ আন্দোলনের ধরন জনগণ ও সময়ের বাস্তবতায় ঠিক করে দেয়া হবে।

দশম সংসদ নির্বাচন বর্জন আর তা থেকে অর্জনের হিসাব-নিকাশের পথ পাড়ি দেওয়া বিএনপির সামনে এখন একাদশ সংসদ নির্বাচন। তবে এই সাড়ে চার বছরে নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে অবস্থান পাল্টায়নি সরকার এমনকি বিএনপিও। যদিও নির্বাচনকালীন সহায়ক সরকার পদ্ধতির একটি রূপরেখা দেওয়ার কথা বলছে বিএনপি, বলছে সংলাপের কথাও, দাবির তালিকায় যোগ হয়েছে খালেদা জিয়ার মুক্তিও। এর কোনোটিতেই সাড়া নেই সরকারের। এমন বাস্তবতায় কী ভাবছে দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দলটি? এসব বিষয়ে এনটিভির সঙ্গে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত সংলাপ ছিল ২০০৬ সালে। নবম সংসদ নির্বাচনকে নিয়ে সৃষ্ট সংকটে সংলাপে বসেছিলেন ক্ষমতাসীন বিএনপি মহাসচিব ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অনানুষ্ঠানিক সংলাপ হয়েছিল দশম সংসদ নির্বাচনের আগে জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকো ফার্নান্দেজের মধ্যস্থতায়। দুটিই ছিল ফলশূন্য সংলাপ। একাদশ সংসদ নির্বাচনের আগেও আলোচনায় আসছে সংলাপের বিষয়। সূত্র: এনটিভি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ