,

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টোরথ যাত্রা অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিনিধি : রোববার ৯ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় ভগবান শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। বিকেল ৪টায় শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি মন্দির থেকে জগন্নাথদেবের উল্টোরথ মহাশোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মধ্যপাড়াস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দিরে এসে শেষ হয়। উল্টো মহাশোভাযাত্রার প্রাক্কালে শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, বিশিস্ট আইনজীবি হরেকৃষ্ণ ভৌমিক (মিন্টু), হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক অমরেন্দ্র লাল রায়, প্রভাষক সনাতন কৃপা দাস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব, সচীন্দ্র পাল, রথযাত্রা উদযাপন পরিষদের সহ সভাপতি পরিমল রায়, প্রবীর রায়, সাংগঠনিক সম্পাদক পরিতোষ রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিমল সূত্রধর।

প্র্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। প্রতিবছরের ন্যায় এবার উৎসাহ উদ্দীপনা ও সুশৃঙ্খলভাবে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হওয়ায় আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ