,

দিল্লি গেলেন এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : চারদিনের সফরে ভারত গেলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ভারত সরকারের বিশেষ আমন্ত্রণে তিনি এ সফরে গেলেন।

আজ রবিবার সকাল ১০টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেড এয়ারলাইন্সের একটি বিমানে করে দিল্লির উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দরে দলের নেতাকর্মীরা তাকে বিদায় জানান।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আগামী ২৫ জুলাই বিকেলে জাপা চেয়ারম্যান ও তার সফরসঙ্গীরা দেশে ফিরবেন।

এরশাদের সফরসঙ্গী হিসেবে আছেন, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর অব. খালেদ আখতার প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা এরশাদের বাসভবনে তার সাথে দেখা করেন। এ সময় তিনি ভারত সরকারের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ