,

আইনমন্ত্রীর আগমনে আখাউড়ায় নারী শোডাউনের পরিকল্পনা

news-image

আখাউড়ায় প্রতিনিধি : দেশের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি আখাউড়ায় আসছেন আগামী ২৭ জুলাই। তিনি আখাউড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।

এদিকে এই সমাবেশকে কেন্দ্র করে আখাউড়ায় নারীদের একটি বড় শো-ডাউনের পরিকল্পনা করছে মহিলা আওয়ামী লীগ। পুরো উপজেলা থেকে নারী সমাগম ঘটবে। দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নারীদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

এই সমাবেশকে সফল করতে মহিলা আওয়ামী লীগ ইতিমধ্যে কয়েকটি প্রস্তুতি সভাও করেছে। স্থানীয় নেত্রীদের আশা, সব মিলিয়ে কয়েক হাজার নারীর সমাবেশ ঘটবে এই অনুষ্ঠানে।

আখাউড়া মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেত্রীর সঙ্গে কথা বলে জানাগেছে, এই সমাবেশকে সফল করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দফায় দফায় প্রস্তুতি সভা করছেন নেত্রীরা। অনুষ্ঠানকে জনসমুদ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে তাদের। পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে নারীদের উপস্থিত করতে কাজ করছে মহিলা আওয়ামী লীগ।

খবর নিয়ে আরো জানাগেছে, সমাবেশস্থলের বাইরের রাস্তাগুলো নান্দনিকভাবে সাজানো হবে। পোস্টার-ফেস্টুন ও ব্যানার লাগানো থাকবে। দলীয় নেতা-কর্মী ও নারীদের পদভারে পুরো সমাবেশস্থল উৎসবমূখর হয়ে উঠবে।

উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শায়লা বীথি বলেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি আমাদের গর্ব। তিনি মন্ত্রী হওয়ার পর আখাউড়া ও কসবায় উন্নয়নের জোয়ার বইছে। এই অনুষ্ঠানকে সফল করতে মহিলা আওয়ামীলীগ নিয়মিত কাজ করছে বলেও তিনি জানান।

উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পিয়ারা বেগম পিওনা বলেন, মহিলা সমাবেশের সভাপতিত্ব করবেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মঞ্জুয়ারা বেগম। এই অনুষ্ঠানে আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখবেন।

সকাল সাড়ে ১০টায় মহিলা সমাবেশ অনুষ্ঠান শুরু হবে। নাছরীননবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর