বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা : আটক ১

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হুক্কা দিয়ে ধুমপান করতে না দেয়ায় তাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাজুল জেলার বাঞ্ছরামপুর উপজেলার লালু মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত হাসান মিয়াকে আটক করেছে পুলিশ।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে তাজুল হুক্কা দিয়ে ধুমপান করার সময় হাসান ধুমপান করতে চাইলে তাকে না দেয়ায় তিনি ক্ষিপ্ত হন। এ সময় তাজুলকে ধারালো দা দিয়ে ঘারে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তাজুল মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে হাসানকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অর্থমন্ত্রী: ইসলামী ব্যাংককে ফেইল করাতে চায় রাজনৈতিক কিছু শক্তি

১০ কর্মকর্তার জন্য গাড়ি ঋণে বিশেষ ছাড়ের প্রস্তাব

১২ জেলায় দুপুর পর্যন্ত ঝড়ের সতর্কতা

আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারাল

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

স্বর্ণের ভরিতে কমল ৬,৫৯১ টাকা

হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে মার্কিন হামলা ইরানে