,

কসবায় ধ্বংস করা হল পুকুরে পাওয়া মর্টারশেল

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুক্তিযুদ্ধের সময়কার অথবা তারও আগের তাজা দুটি মর্টারশেল ধ্বংস করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার কায়েমপুর মন্দভাগ এলাকার একটি খোলা মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শেলগুলো ধ্বংস করে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার মন্দাভাগ গ্রামের বাজারের পাশে একটি পুকুরে স্থানীয় জাকির মিয়া ও সুখন মিয়া মর্টারশেল দুটি দেখতে পান। পরে বিষয়টি তারা কসবা থানা পুলিশকে জানালে পুলিশ ওই দিন রাতেই মর্টারশেল দুটি উদ্ধার করে।

কসবা থানার (ওসি) মো. আবদুল মালেক জানান, কুমিল্লা সেনানিবাসের আর্টিলারি ইউনিটের অধিনায়ককে বিষয়টি অবগত করা হলে শনিবার বিকালে মেজর হোসনে আরারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মর্টারশেল দুটি ধ্বংস করে। শেল দুটি মুক্তিযুদ্ধেরও অনেক আগের ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ