,

বিজয়নগরে ফেসবুকে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে মানববন্ধন 

news-image
বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইসলামপুর কাজী মোঃ শফিকুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা কাজী শফিকুল ইসলামের মৃত্যুর মিথ্যা সংবাদ ফেসবুকে প্রচারের প্রতিবাদ ও দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার  উপজেলার ইসলামপুর বাজারের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজারেরও বেশী লোকজন অংশগ্রহন করেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। মানববন্ধনের সময় ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিজয়নগর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি কাজী হারিছুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় নানা শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন। বক্তব্যে দায়ীদের বিচারের দাবী জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ