,

বিজয়নগরে বিলের পানিতে যুবকের মরদেহ উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিল থেকে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুলাই) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রাম সংলগ্ন দেউদুনিয়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুজন একই ইউনিয়নের চাউরাখোলা গ্রামের মনতাজ মিয়ার ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, নির্মাণাধীন সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে দেউদুনিয়া বিলের পানিতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। কেউ ওই যুবককে হত্যার পর বিলের পানিতে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের মাথায় কুপের আঘাত রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসাপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর