,

নাসিরনগরে বিদ্যুৎ পেল ২ গ্রামের মানুষ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের দুটি গ্রামে পল্লী বিদ্যুতের আওতায় ৪৪৮ গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার গোয়ালগর ইউনিয়নের কদমতলী ও মাইজখোলা এলাকায় এক কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে এই বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম।

সংযোগ কার্যক্রম উপলক্ষে আয়োজিত সভায় গোয়ালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. খিরন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মো. রাফি উদ্দিন, নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ রায়, ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান রুবেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্জ প্রমুখ।

প্রসঙ্গত, নাসিরনগর উপজেলার গোয়ালগর ইউনিয়নের কদমতলী ও ভলাকুট ইউনিয়নের মাইজখোলা এলাকায় বিদ্যুৎ সংযোগের জন্য এক কোটি ৬৯ লাখ ১৬ হাজার টাকা ব্যয়ে ৪৪৮ গ্রাহকের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। এজন্য এই দুই ইউনিয়নে প্রায় ৯ কিলোমিটার নতুন লাইন টানা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর