,

৩ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর বিকেল সাড়ে পাঁচটায় সিলেটের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে গেছে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার মঈনুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে কয়েকজন যুবক ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বগিতে উঠতে চাইলে ট্রেনের সহকারি চালক আলিম হোসেনের সাথে বাকবিতণ্ডা হয়।

পরে ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছার পর আলিম হোসেনকে মারধর করে ওই যুবকরা পালিয়ে যায়। উপর্যুপরি কিল-ঘুষিতে গুরুতর আহত হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে রাখেন প্রধান ট্রেনচালক। পরে রেলের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বিকেল সাড়ে পাঁচটায় ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ সময় প্রচন্ড গরমে ট্রেনে থাকা যাত্রীরা প্রায় তিন ঘণ্টা দুর্ভোগের শিকার হন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ