,

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ লক্ষ শহীদের স্মরণে ৬০ হাজার গাছের চারা রোপণ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ৩০ লক্ষ শহীদের স্মরণে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় ব্রাহ্মণবাড়িয়াতে জেলার ১ হাজার ৫শ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও বনবিভাগ এর আয়োজনে স্থানীয় বিয়াম ল্যাবরেটরী স্কুলে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামাল মোহাম্মদ রাশেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু নাছের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিকসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলার ৯ টি উপজেলায় ১ হাজার ৫শ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ