,

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী খুন, সন্তানসহ স্বামী পলাতক

news-image

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে শহরের মেড্ডা এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত গৃহবধূর নাম রজিনা বেগম(৩৫)। সে দুই সন্তানের জননী। নিহতের স্বজনের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হত। আজ সকালে নিহত গৃহবধু ঘুম থেকে না উঠায় পরিবারের অন্য সদস্যরা তার ঘরে গিয়ে ডাকা ডাকি করে। পরে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ দেখতে পায়।

পরিবারের লোকজন জেলা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরো জানান ঘটনার পর থেকেই নিহতের স্বামী রফিক মিয়া তার দুই সন্তানকে নিয়ে পলাতক রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ