,

কমিটির বিরোধ নিয়ে মির্জা ফখরুলকে আবারও চিঠি

news-image

ডেস্ক রিপোর্ট : ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৫টি থানা এবং ৫৮টি ওয়ার্ডের কমিটি বাতিল করতে উত্তর বিএনপির নেতাদের একাংশ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আবারও চিঠি দিয়েছে। একইসঙ্গে এসব থানা এবং ওয়ার্ডের কমিটির জন্য নতুন একটি তালিকাও তারা মির্জা ফখরুলকে দিয়েছেন।
রবিবার (১৫ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৬৫ সদস্যবিশিষ্ট মহানগর কমিটির মধ্যে ৩২ জন গিয়ে এই চিঠি দেন। তবে ওই সময় কার্যালয়ে বিএনপির মহাসচিবকে না পেয়ে দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর কাছে চিঠি হস্তান্তর করেছেন মহানগরের নেতারা। এর আগে গত ১৮ জুন বিএনপির মহাসচিবের উত্তরার বাসায় নগরের নেতারা সাক্ষাৎ করে কমিটিগুলোর নেতাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে তাইফুল ইসলাম টিপু  বলেন, ‘আমার কাছে একটি চিঠি দিয়ে গেছে। তবে কিসের চিঠি আমি দেখিনি। কারণ এটি মহাসচিবকে দেওয়া হয়েছে। আমি চিঠিটি মহাসচিবের ফাইলে রেখে দিয়েছি।’

প্রসঙ্গত, গত ৩ জুন রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৫টি থানায় ১২১ সদস্যের পূর্ণাঙ্গ থানা কমিটি এবং ৫৮টি ওয়ার্ডে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি অনুমাদন দেওয়া হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এসব কমিটি অনুমোদন করেন।
এতে সংক্ষুব্ধ নেতারা ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের বিরুদ্ধে ঘোষিত থানা ও ওয়ার্ড কমিটি গঠনে স্বজনপ্রীতি, পদ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন। তারা বলেন, ‘সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সিনিয়র সহ- সভাপতি বজলুল বাসিত আঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম তাদের পছন্দের লোকদের থানা ও ওয়ার্ড কমিটিতে পদ দিয়েছেন। এই চার নেতার পছন্দের বাইরে কমিটি গঠনে অন্য নেতাদের মতামত প্রাধান্য দেওয়া হয়নি। বিগত দিনের আন্দোলনে নির্যাতিত ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে কমিটিগুলোতে। এসব কমিটিতে নেতাদের দেহরক্ষী, মাদক ‘ব্যবসায়ী’, সরকারি চাকরিজীবী ও দলে নিষ্ক্রিয়দের পদ দেওয়া হয়েছে। তাই এসব কমিটি বাতিল করে নতুন করে আবারও কমিটি গঠন করার দাবি জানানো হয়েছে।’

বিদ্রোহী নেতারা বলেন, এত দিনেও দলের পক্ষ থেকে কার্যকর কোনও উদ্যোগ না নেওয়ায় মহাসচিবের কাছে দ্বিতীয়বারের মতো চিঠি দিয়েছে। শুধু মহাসচিব নয়, গত এক মাসে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চেীধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেক নেতার কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি।’

উত্তর বিএনপির সহ-সভাপতি ফেরদৌসি আহমেদ মিষ্টি বলেন, ‘আমরা এর আগে গত ১৮ জুন মহাসচিবের সঙ্গে তার বাসায় দেখা করেছি। তখন কমিটি গঠনের অনিয়মগুলো তার কাছে তুলে ধরেছি। তিনি আমাদের সমাধানের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু এত দিনে সমাধান না হওয়ায় আজকে আবার চিঠি দিয়েছি।’ তিনি আরও বলেন, আজকে আমরা নয়াপল্টন গিয়েছিলাম। কিন্তু মহাসচিবকে না পেয়ে দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর কাছে চিঠি দিয়ে এসেছি। চিঠি সঙ্গে আমরা এসব থানা এবং ওয়ার্ডের জন্য নতুন একটি কমিটির তালিকা দিয়েছি। সূত্র : বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর