,

জাতীয় শিক্ষা সপ্তাহে ৫টি ইভেন্টে জেলায় শ্রেষ্ট হয়েছে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ৫টি ইভেন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলায় শ্রেষ্ঠ হয়েছেন। আজ সোমবার(১৬ জুলাই)ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসের উদ্যোগে তাদেরকে সনদপত্র ও পুরস্কৃত করা হয়। ৫টি ইভেন্টের মধ্যে জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক (মাধ্যমিক) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অরবিন্দু গোপ।এছাড়াও জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাধ্যমিক) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী দীপ্তি চৌধুরী ।

দীপ্তি চৌধুরী কবিতা আবৃত্তিতে ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্যেও শ্রেষ্ঠ হয়েছেন। একেই বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র আলিশান প্রবাহ জেলার শ্রেষ্ঠ স্কাউট হিসেবে নির্বাচিত হয়েছেন। নিজ মনন ও মেধা দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮-তে তারা এ গৌরব অর্জন করেন।

উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৫টি ইভেন্টে ৩জন জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ নিবার্চিতদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ