,

বাঞ্ছারামপুর-হোমনা সড়কে সহস্রাধিক খানাখন্দ

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাঞ্ছারামপুর-হোমনা সড়কের ১১ কিমি এর ৯ কিমি এর পুরো অংশে গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।এতোটা বেড়েছে যে,প্রতি কিমিএ সে গর্তের সংখ্যা প্রায় দে শতাধিক।সে অনুযায়ী ৯কিমি-এ গর্তেও সংখ্যা প্রায় সহস্রাধিক।বাঞ্ছারামপুর হতে সড়ক পথে সরাসির ঢাকা যাওয়ার একমাত্র আন্তজেলা রাস্তাটিতে বৃষ্টি হলে তো সড়কে থাকে হাটুজল।তখন গাড়ি চালানো সাময়িক বন্ধ রাখে চালকরা।যাত্রী-চালকরা বলেন, এই সড়কটি আতংকের সড়ক’।

আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের কাছে চালক-যাত্রী কল্যান সমিতি সওজ এর কাছে লিখিত আবেদনে বলেন,হয় রাস্তা মেরামত করুন,নতুবা রাস্তাটি পরিত্যাক্ত ঘোষনা করে আমাদের ঘরবন্দি করে রাখুন। ওই সড়ক চলাচলের উপযোগী করতে জরুরি মেরামতের দাবি জানিয়েছেন চালক-যাত্রীরা।’

সড়ক ভাঙাচোরার কারণে আজ থেকে অটোরিকশার ভাড়া দেড়গুন বৃদ্ধি করে হোমনা-বাঞ্ছারামপুর সড়কে ৬০ টাকার ভাড়া ১’শত করা হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।১১ কিলোমিটার সড়কে ২০-২৫ মিনিটে বাঞ্ছারামপুর থেকে হোমনা যাতায়াত করতে পারলেও এখন প্রায় ৫০-৬০ মিনিট সময় বেশী ব্যয় হচ্ছে বলে চালকরা জানায়।

বাঞ্ছারামপুর সওজর উপবিভাগীয় প্রকৌশলী আবদুল কাইয়ুম বলেন, বাঞ্ছারামপুর-হোমনা সড়কে বেশকিছু বড় গর্ত রয়েছে। মাঝেমধ্যে গর্তে বালু ও খোয়া ফেলা হচ্ছে। সড়কটির টেন্ডার হয়ে গেছে। অধিদপ্তরের অনুমোদন নিয়ে কাজ শুরু করতে আরও এক মাসের বেশি সময় লাগবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে