,

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ভারত : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার পেতে বাংলাদেশের পাশে থাকবে ভারত। রোহিঙ্গাদের পুনর্বাসনেও সহযোগিতা করবে দেশটি। পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উন্নত প্রশিক্ষণে সহায়তা দেবে ভারত। যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।

রোববার (১৫ জুলাই) সচিবালয়ে দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় বৈঠকটি শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি।

বৈঠক শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, রোহিঙ্গা ইস্যুসহ ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠক শুরুর আগে রাজনাথ সিংকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এর আগে রাজনাথ সিং ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় জাদুঘরের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন রাজনাথ সিং। এরপর তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন।

বঙ্গবন্ধু জাদুঘর থেকে এরপর ঢাকেশ্বরী মন্দিরে যান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিনি প্রার্থনায় অংশ নেন। এ সময় তিনি ঢাকেশ্বরী মন্দির ঘুরে দেখেন।

শুক্রবার (১৩ জুলাই) তিনদিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান রাজনাথ সিং। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত ভিত্তিতে হওয়া স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রেক্ষাপটে এই সফর হচ্ছে।

২০১৬ সালের জুলাই মাসে নয়াদিল্লিতে সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র: নিউজ টোয়েন্টিফোর, বাংলাট্রিবিউন

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ