,

২০ দলীয় জোটে কোনও বিভেদ নেই: ফখরুল

news-image

ডেস্ক রিপোর্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-২০ দলীয় জোটের মাঝে কোনও বিভেদ নেই। সিলেট সিটিতে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, তা নিয়ে ঐক্য নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই। এটি জাতীয় নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন- দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জামায়াতে ইসলামী ২০ দলের প্রার্থী হিসেবে আরিফুল ইসলামকে সমর্থন করবে। তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি। আমাদের ঐক্য অটুট আছে।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন-আমরা বিএনপিসহ জোটের নেতারা, জামায়াত ইসলামীকে অনুরোধ করেছি গণতন্ত্র, ঐক্য ও জাতির স্বার্থে সিদ্ধান্ত নেয়ার জন্যে। আমরা আশা করবো জোটের প্রার্থীর বিজয় ও ঐক্যের কথা বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবেন। কারণ রাজনৈতিক দল হিসেবে তাদের নিজেদের সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। আমরা কারও উপর কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না।’

বৈঠকে জোটের শরিক জাতীয় পার্টি কাজী জাফরের মহাসচিব মোস্তফা জামাল হায়দারের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের গাড়িবহরে হামলার ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে ২০ দল। জোট এসব হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ২০ দলীয় জোটের সভায় আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদ সদস্য মোবারক হোসেন, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, খেলাফত মজলিশ মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক আবদুল করিম, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, (অপরাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বিএমএল মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর