,

ডিসেম্বরে নির্বাচন, নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট : উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার বিকালে পাবনা পুলিশ লাইনস মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় তিনি একথা বলেন।

জনসভায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দেয়ায় আপনারা এই উপহার পেয়েছেন। নৌকা চিরদিনই দেয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়।

তিনি বলেন, আওয়ামী লুটপাট ও নিজেদের ভাগ্য গড়তে ক্ষমতায় আসে না। আওয়ামী লীগ আসে জনগণের ভাগ্য পরিবর্তন করতে। আওয়ামী লীগ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে চায়। মাদকবিরোধী অভিযান চলছে। এই অভিযানে আপনারা সহযোগিতা করুন।

আওয়ামী লীগের নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ উন্নয়নের জন্য কাজ করে। অন্যদিকে বিএনপি করে ধ্বংসের রাজনীতি।

নৌকায় ভোট দেয়ার ওয়াদা নিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। আপনারা যদি নৌকায় ভোট দেন এবং আওয়ামী লীগ যদি জয়লাভ করে, তাহলে প্রত্যেকটি গ্রাম নগরের সুবিধা পাবে। প্রত্যেকটি গ্রামকে নগরে পরিণত করা হবে।
জনসভায় যোগদানের আগে প্রধানমন্ত্রী ৩১ প্রকল্পের উদ্বোধন আর ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।-পরিবর্তন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর