,

বিএফইউজে’র মহাসচিব শাবান মাহমুদ, সহ-সভাপতি ইশতিয়াক রেজা

news-image

বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাচনে মহাসচিব নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৯৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া কাজল পেয়েছেন ৭০০ ভোট।

তবে সভাপতি পদের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে কমিটি সদস্য রফিকুল ইসলাম রতন রাত সাড়ে ৯টায় এ ফলাফল ঘোষণা করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন কোষাধ্যক্ষ: নাগরিক টিভির দীপ আজাদ। দফতর সম্পাদক: বাসস’র বরুন ভৌমিক নয়ন।

সহ-সভাপতি: সৈয়দ ইশতিয়াক রেজা (ঢাকা), রিয়াজ হায়দার চৌধুরী (চট্টগ্রাম), মামুন-অর-রশিদ (রাজশাহী) ও মনতোষ বসু (খুলনা)।

যুগ্ম-মহাসচিব: আবদুল মজিদ (ঢাকা), কাজী মহসিন (চট্টগ্রাম) ও জি এম সজল (রাজশাহী)।

নির্বাহী সদস্য: ঢাকা- শেখ মামুনুর রশীদ, নূরে জান্নাত আখতার সীমা, সেবীকা রানী ও খায়রুজ্জামান কামাল; চট্টগ্রাম- রুবেল খান ও আজহার মাহমুদ; রাজশাহী- আনু মোস্তফা ও জাবীদ অপু এবং খুলনা- সাঈয়েদুজ্জামান সম্রাট ও এসএম ফরিদ রানা।

সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। ঢাকায় ৩ হাজার ২৪৯ ভোটারের মধ্যে ১ হাজার ৯১৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কক্সবাজার, কুষ্টিয়া ও বগুড়ার ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ