,

সরকার গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে দিয়েছে: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক: সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে দিয়েছে। বিরোধী দলের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। কোথাও ন্যূনতম কথা বলার পরিবেশ নাই।
বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন সেমিনার হলে জিয়া পরিষদের আলোচনা সভা করতে না দেয়ার প্রতিবাদে ইন্সটিটিউশনের সামনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলে আসছি এই সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। সারা দেশে যে কথা বলার, সভা সমাবেশ করার কোনো গণতান্ত্রিক অধিকার নেই তারই প্রমাণ আজকে প্রোগ্রাম করতে না দেয়া।

তিনি বলেন, এই স্বৈরাচারী সরকার জনগণের বুকের উপর পাথরের মত চেপে বসেছে। বিরোধী দলের নেতাকর্মীদের শুধু গ্রেফতার নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, সভা সমাবেশের রাজনৈতিক অধিকারও হরণ করেছে।
বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী সরকার কথা বলার ন্যূনতম অধিকারটিও কেড়ে নিয়েছে। এর মাধ্যমে সরকার একটি ভয়ানক পরিবেশ সৃষ্টি করেছে। আজ প্রশাসন আমাদের জিয়া পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে দিচ্ছে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ