,

প্রেম করে বিয়ে, কনের লোকজনের হামলায় বর আহত 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রেম করে বিয়ে করায় বরকে কনের বাড়ির লোকজন পিটিয়ে গুরুতর আহত করেছে। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। জানা যায়, ১বছর পূর্বে উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের মোঃ হেকিম মিয়ার (৩০) সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করেন বিটঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোনিয়া বেগম (২৭)।
বিয়ের পর সোনিয়া তার পিত্রালয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন। এ ঘটনায় পর সোনিয়ার পরিবারের লোকজন হেকিম মিয়ার উপর খুবই ক্ষুদ্ধ ছিলেন। হেকিম মিয়া নৌকা (ভলগেট) ব্যবসায়ী হওয়ার সুবাধে গত বৃহষ্পতিবার  উপজেলার অরুয়াইল বাজারে ব্র্যাক ব্যাংকে টাকা জমা দিতে গেলে সোনিয়ার ভাই মুরাদ মিয়া (২৬) ও আল মান মিয়া(৩০) র নেতৃত্বে ৬/৭জন রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র শন্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।
এসময় হামলাকারীরা তার হাত ও পা ভেঙ্গে দেয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। হামলাকারীরা তার মোবাইল সেটসহ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে মুরাদ মিয়া ও আল মান মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। এসময় অন্যরা পালিয়ে যায়। অরুয়াইল ফাঁড়ি পুলিশ  তাদের উদ্ধার করে সরাইল থানা পুলিশের নিকট সোপর্দ করে। সন্ধ্যায় গুরুতর আহত হেকিম মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকায় প্রেরন করা হয়।
এ ঘটনায় রাতেই আহত মোঃ হেকিম মিয়ার মামা চান মিয়া বাদি হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেম করে বিয়ে করায় ভগ্নিপতিকে মারধর করেছে। রাতেই মামলা হয়েছে। আটককৃতদের এখনো কোর্টে পাঠানো হয়নি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর