,

আখাউড়া মাদকের গডফাদার সুমন গ্রেফতার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: মাদক ব্যবসার গডফাদার নামে খ্যাত কোটিপতি সুমন ওরফে নোয়াখাইল্লা সুমন (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাইপাস সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আখাউড়াসহ দেশের বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ নোয়াখাইল্লা সুমনকে শুক্রবার ভোরে আখাউড়া শহর বাইপাস সড়ক থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় ৫টি, অন্য জেলায় আরো ৪টি সবমিলিয়ে ৯ টি মাদক মামলা রয়েছে। আটককৃত সুমন ওরফে নোয়াখাইল্লা সুমন বেশ কয়েক বছর যাবৎত আখাউড়া পৌরসভার রাধানগরে বসবাস করেন। তার বাবার নাম মোহাম্মদ আলী।

খোজ নিয়ে জানাগেছে, সুমন ওরফে নোয়াখাইল্লা সুমনের আসল নাম খোকন মিয়া। আখাউড়া রাধানগরে বসবাস করলেও তার মূল বাড়ি নোয়াখালিতে। এই সুমন আখাউড়া আসার পর রেলস্টেশনে পানি বিক্রয় করে হতদরিদ্রের মত জীবন যাপন করতো। কয়েক বছর পর পানি বিক্রয় ছেড়ে ছোট খাট ব্যবসা বানিজ্য শুরু করে। ৫ বছর আগে অর্থের লোভে মাদক ব্যবসায় জড়িয়ে যায়। একসময় আখাউড়া এলাকা মাদক ব্যবসার গডফাদারে পরিণত হয়। প্রথমে খোকন মিয়া থেকে সুমন পরে নোয়াখাইল্লা সুমন নামে খ্যাতি লাভ করে এলাকায়। সাম্প্রতিককালে মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হলে সুমন আখাউড়া থেকে পালিয়ে যায়।মাদক ব্যবসা করে সে কোটি টাকা ব্যয় করে ঢাকায় বাড়ি করেছে ও আখাউড়া পৌরশহরের কলেজপাড়া আর রাধানগরেও দুইটি বাড়ি রয়েছে বলেও জানাগেছে। ইয়াবা ও গাজা ব্যবসায়িদের গডফাদার হিসাবে সবচেয়ে বেশী পরিচিত নোয়াখাইল্লা সুমন।

আখাউড়া থানার( ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, পুলিশের অভিযান শুরুর পর সে তার পরিবার নিয়ে এলাকা ছেড়ে পালায়। পরে পুলিশ তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ