,

লর্ড কার্লাইল লন্ডনে ফেরত গেলেও দিল্লিতে আছেন বিএনপির চার নেতা

news-image

ইত্তেফাক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী ও হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনে ফেরত পাঠানো হলেও সেখানে অবস্থান করছেন ঢাকা থেকে যাওয়া বিএনপির একটি প্রতিনিধিদল। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে গতকাল বৃহস্পতিবার দিল্লিতে লর্ড কার্লাইলের একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ থেকে বিএনপির একটি প্রতিনিধি দল নয়াদিল্লি পৌঁছান একদিন আগেই। এর মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির ও হুমায়ুন কবির। তবে বিএনপির পক্ষ থেকে কেউ তাদের ভারত যাওয়ার বিষয়টি স্বীকার করেনি।

দলের একটি সূত্র জানায়, বিএনপির প্রতিনিধিদলটি বেগম জিয়ার মামলার কাগজপত্র এবং হত্যা গুম নির্যাতনের শিকার নেতা-কর্মীদের তালিকা নিয়ে দিল্লি যান। সেখানে সংবাদ সম্মেলনে এগুলো উপস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। বিদেশি সাংবাদিকদের সামনে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে কীভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ‘মিথ্যা মামলা’য় ফাঁসানো হয়েছে, তা ব্যাখ্যা করতে চেয়েছিলেন তারা। তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লর্ড কার্লাইলকে ফেরত পাঠানোর পর তাদের পরিকল্পনা সফল হয়নি।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির এক মাস আগে দিল্লি সফর করেন। তারা তখন সেখানকার সরকার ও বিরোধী দলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর