,

বৃহত্তর গণআন্দোলনেই হবে খালেদা জিয়ার মুক্তি: আমান উল্লাহ আমান

news-image

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ও শেখ হাসিনার আক্রোশে বেগম জিয়া আজকে কারাগারে রয়েছেন। অবিলম্বে তাকে মুক্তি না দিলে বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।

বৃহস্পতিবার (১২জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক জিয়া সাইবার ফোর্স এর আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, অবৈধ সাজা বাতিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, আমাদের নেত্রী আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই নেত্রীকে আজ যা ইচ্ছা তাই বলা হচ্ছে। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই স্বৈরাতন্ত্রের পতন হয়ে গণতন্ত্র মুক্ত হয়েছিল। আজ সেই গণতন্ত্র বন্দি, গণতন্ত্রের নেত্রীও বন্দি।

তিনি বলেন,অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনের স্বপ্ন দেখেন সেই নির্বাচন বাংলাদেশে আর হবে না, হতে দেয়া হবে না। বাংলাদেশে নির্বাচন হতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সংসদ ভেঙে দিতে হবে। তারপরে বাংলাদেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। সেই নির্বাচনে খালেদা জিয়া আবার রাষ্ট্র প্রধান হবেন।

সংগঠনের সভাপতি ফাতেমা খানমের সভাপতিত্বে এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, রফিক শিকদার, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম রানা , সাংগঠনিক সম্পাদক শান্ত ইসলাম জুম্মন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ