,

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বিএনপি

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

বুধবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, গত দশ দিন ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে নেতাকর্মী স্বজনদের দেখা করতে দেয়া হচ্ছে না।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না দেয়ায় অাশঙ্কা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, জেল কোডের বিধানমতে খালেদা জিয়ার সাথে তার আত্নীয় স্বজন ও বন্ধুদের দেখা না করতে দেওয়া তার এবং জেল কোডের বিধান মতে বিএনপি নেতৃবৃন্দের প্রতি মানবাধিকার লঙ্ঘন।

তিনি বলেন, অামরা অাশঙ্কা করছি তাকে রাজনীতি, নির্বাচন এবং পৃথিবী থেকে সরিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে কিনা। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার দাবি জানাচ্ছি।

এ সময় ফখরুল বলেন, বিএনপি নেতাদের পুরানো মামলায় নতুন করে হয়রানি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অন্যদের মধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শপু, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ