,

৫৬০টি মসজিদ প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী (ভিডিও)

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলামি ফাউন্ডেশনে ৫৬০ মসজিদ প্রতিষ্ঠা করা হবে। ইতোমধ্যেই সেই জায়গা ৮ হাজার কোটি টাকার মতো লাগবে তার জন্য একনেকে অনুমোদন করা হয়েছে।

বুধবার (১১ জুলাই) হজ কার্যক্রম ২০১৮-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে হজসংশ্লিষ্টরাও বক্তব্য রাখেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ধর্ম শিক্ষাটি হচ্ছে মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরা। আমাদের ধর্ম শান্তির ধর্ম। ইসলাম শান্তিতে বিশ্বাস করে।

তিনি বলেন, ১৯৯১ সালে দেশে ফিরে আসার পরে একটি লক্ষ্যই ছিলো দেশের মানুষের সেবা করা। পিতা-মাতা, ভাই-বোন সব হারিয়েছি আমরা জীবনের চাওয়া পাওয়ার কিছুই নেই। শুধু একটি লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি যে আমার বাবা এই দেশ স্বাধীন করেছিলেন। তার লক্ষ্য ছিলো দেশের মানুষ দারিদ্র মক্ত থাকবেন। আমি আমার স্বাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে।

তিনি আরো বলেন, দেশের মানুষ যাতে সৌদি গিয়ে হজ পালন করতে পারেন সেজন্য বঙ্গবন্ধু হিজবুল জাহাজ ক্রয় করেন। সে সময় যদিও তারা আমাদের স্বীকৃতি দেয়নি, তবুও সৌদি বাদশা বঙ্গবন্ধুকে পছন্দ করতে বলেই সেখানে দেশের হাজিদের হজ পালনের সুযোগ দেওয়া হয়। যা এখনো চলছে। বাংলাদেশ থেকে যারা হজ পালন করতে যান তাদের অনেক সুযোগ-সুবিধা দেবার চেষ্টা করছি। আমার বাবা দেশকে যেভাবে গড়তে চেয়েছিলেন সেভাবেই দেশকে গড়তে আমাদের প্রচেষ্টা।

এসময় তিনি সকল হাজিদের কাছে দেশের সেবা যাতে ভালোভাবে করতে পারেন সেজন্য হাজিদের কাছে দোয়া চান। সূত্র : বিটিভি

https://youtu.be/IoJp5Y_5rZ8

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে