,

ইতিহাস আপনাদের ক্ষমা করবে না : ফখরুল

news-image

সরকারকে উদ্দ্যেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। তাই আমরা আবার বলতে চাই, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে, সুচিকিৎসার ব্যবস্থা করে দেশে একটা পরিবেশ সৃষ্টি করুন।

বুধবার সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।

তিনি বলেন, ‘৩০ জুন সর্বশেষ খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরা তার সঙ্গে দেখা করেছেন। এরপর গত ১০ দিনে কয়েক দফা চেষ্টা করেও খালেদা জিয়ার আত্মীয়-স্বজনরা তার সঙ্গে দেখা করতে পারেননি, আমরাও দেখা করতে পারিনি, আইনজীবীরাও দেখা করতে পারেননি।’

‘জেল সুপারকে বলা হলে, তিনি বলেন আইজি প্রিজনকে বলেন। আইজি প্রিজনকে বলা হলে, তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে বললে, তিনি বলেন এক নম্বরের সম্মতি ছাড়া আমার পক্ষে কিছু করা সম্ভব না। আমি নিশ্চয়ই আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি’

ফখরুল বলেন, ‘যেখানে জেল সুপারই ফাইনাল অথোরিটি, সেখানে সাক্ষাতের জন্য যদি সরকারের প্রধান ব্যক্তির কাছে যেতে হয়, তাহলে এই দেশে অবশিষ্ট আর কিছু নেই।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, সালাহউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, তাইফুল ইসলাম টিপু প্রমুখ। সারাবাংলা

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর