,

জামায়াতের আমির মকবুল আহমাদ জামিনে মুক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুক্তি পান বলে নিশ্চিত করেছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক।

তিনি বলেন, জামায়াত নেতা মকবুল আহমদের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাকে মুক্ত করে দেয়া হয়। আইনজীবীদের সঙ্গে কারাগার প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। ২০১৭ সালের ২৬ নভেম্বর তাকে কাশিমপুর কারাগারে আনা হয়।

২০১৭ সালের ৯ অক্টোবর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার দায়ে জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার এবং সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ নয় নেতাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ অক্টোবর জামায়াতে ইসলামীর তৃতীয় আমির হিসেবে শপথ গ্রহণ করেন মকবুল আহমদ। এর আগে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তারের পর প্রায় ছয় বছরেরও বেশি সময় ধরে তিনি দলটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেন। তখন তিনি আত্মগোপনে থেকেই দল পরিচালনা করেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ