,

ঠিকাদার সিরাজুল ইসলামের ইন্তেকালে দোয়ার মাহফিল অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিনিধি: আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সেলিম পারভেজ এর পিতা বিশিষ্ট ঠিকাদার মো. সিরাজুল ইসলামের ইন্তেকালে শোকসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আসর আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এই শোকসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা।

আশুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার, পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন, মাওলানা কাজী মো. মহিউদ্দিন মোল্লা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন ও সদস্য মুহাম্মদ আনোয়ার হোসেন। এসময় শোক সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম হাবিব, আল মামুন, অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, দপ্তর সম্পাদক ইসহাক সুমন, লোকমান হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

শোকসভা শেষে মরহুম সিরাজুল ইসলামের আত্বার শান্তি কামনা করে মাওলানা কাজী মো. মহিউদ্দিন মোল্লা বিশেষ দোয়া পরিচালনা করেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ