,

আশুগঞ্জে ৫ বছরের শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলার তালশহরে রোহান নামের ৫ বছরের এক শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী একটি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু তালশহর গ্রামের শিমুল মিয়া ও আলেয়া আক্তার দম্পতীর বড় ছেলে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে একই গ্রামের বাসিন্দা ইউসুফ মিয়া (২২)কে আটক করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশে খেলা করছিল শিশু রোহান। খেলার মাঝখানেই ইউসুফ মিয়া শিশু রোহানকে ফুসলিয়ে বাড়ির পাশে জমির মধ্যে নিয়ে গিয়ে হত্যা করে লাশ জমির মধ্যে ফেলে রেখে চলে যায়।

এদিকে শিশু রোহানকে পরিবারের সদস্যরা বাড়ির আশেপাশে না পেয়ে কান্নাকাটি শুরু করলে স্থানীয় কয়েকজন লোক বলতে থাকে ইউসুফ মিয়ার সাথে ছিল রোহান। তারপর রোহানের পরিবারের সদস্যরা ইউসুফকে জিজ্ঞাসাবাদ করলে ইউসুফ জানায় সে রোহানকে মেরে লাশ জমিতে ফেলে রেখে এসেছে। পরে বিকেলে বাড়ির পাশের জমি থেকে শিশু রোহানের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউসুফ মিয়াকে আটক করা হয়েছে।

এদিকে, একমাত্র ছেলের মৃত্যুতে বার বার কান্নায় র্মুছায় যাচ্ছে রোহানের মা আলেয়া আক্তার। সে সাথে পুরো এলাকাজুড়ে বইছে শোকের মাতম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর