,

সরকার সব দাবি মানতে বাধ্য হবে: মওদুদ

news-image

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সময় যখন আসবে তখন সরকার সব দাবি মানতে বাধ্য হবে। তিনি বলেছেন, আমরা নির্বাচনে যাবো না বলিনি। আমরা বলেছি আমাদের দাবিগুলো মানতে হবে।

একটি বহুল প্রচারিত অনলাইন পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমেদ বলেন, সময় এলে আমাদের দাবিগুলো সরকার অবশ্যই মানবে। এখনো তো অনেক সময় আছে। সময় যখন আসবে তখন সরকার সব দাবি মানতে বাধ্য হবে। তিনি মনে করেন নির্বাচনের আগে দেশে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যে, সরকার সমঝোতায় আসতে বাধ্য হবে।

তিনি বলেন, আমরা বারবার বলে আসছি, আমরা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন করবো না। একথা বলেছি, দলীয় সরকার। দলীয় সরকার থাকলে নির্বাচনে যাবো না।

সরকারবিরোধী আন্দোলনের জন্য বৃহত্তর ঐক্য করার ব্যাপারে তিনি বলেন, আমি মনে করি বৃহত্তর ঐক্য হবে। নিশ্চয়ই ঐক্য হবে। সবাই ঐক্য চায়। দেশের সব মানুষ ঐক্য চায়। ঐক্য হতেই হবে। এছাড়া এখানে জামায়াত কোনো বাধা হিসেবে কাজ করবে না বলেও জানান তিনি।

-সাক্ষাতকারটি বাংলানিউজ২৪ ডট কমের সাংবাদিক মহসিন হোসেন এর নেওয়া।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ