,

অনিল কাপুর হতে চান মির্জা ফখরুল

news-image

বলিউডের অনিল কাপুর অভিনিত নায়ক সিনেমার মতো এক দিনের রাষ্ট্রক্ষমতা চাইলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, হিন্দি সিনেমার নায়কের মতো একদিন ক্ষমতা ছেড়ে দিয়ে দেখেন না কি অবস্থা হয়!

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন মির্জা ফখরুল।

খালেদা জিয়াকে কয়দিন জেলে রাখবেন— প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে বেশি দিন জেলে রাখতে পারবেন না। ইতিহাস তা বলে না। ইতিহাস বলে— এদেশের মানুষ সবসময় নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে। ইতিহাস বলে— এদেশে সব সময় যাকে কারারুদ্ধ করে নির্যাতন করা হয়, তার পক্ষে দাঁড়াচ্ছে মানুষ। আপনারা নিশ্চিত দেখবেন, খালেদা জিয়াকে এদেশের মানুষ কারাগার থেকে মুক্ত করে আনবে, কারগার ভেঙেই তাকে নিয়ে আসবে। মানুষকে একত্রিত করতে হবে। সময় এবং সুযোগের অপেক্ষা করতে হবে।

মির্জা ফখরুল বলেন, যে জগদ্দল পাথর আমাদের ওপর চেপে বসেছে এটা শুধু খালেদা জিয়া বা তারেক রহমানের সমস্যা নয়, এটা পুরো জাতির সমস্যা। তাই পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেই এদের সরাতে হবে।

খালেদা জিয়ার জন্য দেশের মানুষ কোনো চিন্তা করে না, ওবায়দুল কাদেরের এমন বক্তব্য দুঃখজনক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ ধরনের কথা কোনো রাজনৈতিক সচেতন মানুষের বলা উচিত না। খালেদা জিয়ার জন্য ঘরে ঘরে মানুষ কাঁদে, রোজা রাখে।

নির্বানের ব্যাপারে ফখরুল আবারও বলেন, দেশনেত্রীর মুক্তি ছাড়া আমরা নির্বাচনে যাব না। নির্বাচনে অবশ্যই যাব, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে। আর সবার আগে খালেদা জিয়ারসহ সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে।

খালেদা জিয়া কেন জেলে এটা আমরা সবাই জানি মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সব সময় একটা কথা বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় করতে হবে। এটা সুদূর প্রসারী পরিকল্পনা। খালেদা জনগণের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। সেজন্যই তার বিরুদ্ধে মামলাগুলো সাজানো হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, হতাশ হবেন না, হতাশাই শেষ কথা নয়। সত্য ও সঠিক পথে আছি। মানুষের জন্য মানুষের পথে আছি। অবশ্যই সফল হব।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবি খোকন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম সহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর