,

রাজধানীতে ৩৩ নেতাকর্মী আটকের দাবি বিএনপির

news-image

ডেস্ক রিপোর্ট : খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলকালে দলটির ৩৩ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলেও দাবি করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আজকে বিএনপির কোনও নেতাকর্মীকে গ্রেফতার করা হয়নি।

রবিবার সন্ধ্যায় বিএনপির দফতর সম্পাদকের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, রবিবার রাজধানীর বিভিন্ন থানায় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হলে পল্লবী থানা এলাকা থেকে ১২ জন, রূপনগর থানা এলাকা থেকে ৬ জন, মিরপুর থানা এলাকা থেকে ৮ জন, ভাটারা থানা এলাকা থেকে ৪ জন, গুলশান থানা এলাকা থেকে ১ জন, দারুসসালাম থানা এলাকা থেকে দুজনসহ বিএনপির মোট ৩৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিএনপির দাবি, বিক্ষোভ মিছিল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক দেওয়ান মো. গিয়াস উদ্দিন, পল্লবী থানা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক রাজিব হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ্আলম, ৯১ নং ওয়ার্ড শ্রমিকদল সভাপতি সাগর, রূপনগর থানার বিএনপি কর্মী মো. জাকির হোসেন, আব্দুল হাই , মো. শাহিন আলম ,আজিজুল ও রুবেল রানাসহ ৩৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ‘আমার থানা এলাকায় এরকম কোনও ব্যক্তি আটক নেই।’

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘এই মূহুর্তে আমি একটি মিটিংয়ে আছি। আটকের বিষয়ে কিছু জানি না। এরকম আটক নেই।’

বিএনপির ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রাজধানীর বাড্ডা , কাফরুল , রামপুরা , বনানী , মোহাম্মদপুর , আদাবর , তুরাগ , ভাটারা , শাহ্আলী , খিলক্ষেত, উত্তরা পূর্ব, দারুসসালাম, বিমান বন্দর, দক্ষিণখান, মিরপুর, পল্লবী, রূপনগর, উত্তরখান, উত্তরা পশ্চিম, ক্যান্টনমেন্ট, দারুস সালাম, মোহাম্মদপুর, তেজগাঁও, ভাষানটেক ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রবিবার দলটির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সূত্র : বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ