,

এই তারকারাও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন

news-image

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে বুধবার টুইট করে জানান, তিনি হাই গ্রেড ক্যান্সারে আক্রান্ত। এই আকস্মিক সংবাদটি শোনার পর স্তব্ধ বলিউড। অভিনেতা ইরফান খানের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবরে যখন ভক্তরা মর্মাহত, তখন সোনালির অসুস্থতা নতুন করে আলোচনার জন্ম দিল। সোনালি টুইটে তার একটি চিকিৎসাধীন ছবি পোস্ট করে জানান, এই মুহূর্তে তার চিকিৎসা চলছে নিউ ইয়র্কে।

এদিকে বলিউড অভিনেতা ইরফান খান তার নিউরো এন্ড্রোক্রাইন ক্যান্সারের চিকিৎসা করাচ্ছেন লন্ডনে। এই দুই বলি তারকা ছাড়াও এমনই কয়েকজন তারকা আছেন যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তাদের কেউ লড়াই করে ফিরে এসেছেন। কেউ বা এখনো পর্যন্ত লড়াই করছেন। আর কেউ পাড়ি দিয়েছেন না ফেরার জগতে।

সোনালি বেন্দ্রে
সোনালির ক্যান্সারের খবরে হতবাক সকলেই। শরীরে ব্যথার কারণ অনুসন্ধান করতে গিয়েই ধরা পড়়ে এই মরণব্যাধি। তবে তিনি লড়াইয়ে প্রস্তুত, জানিয়েছেন নিজেই।

মনীষা কৈরালা
২০১২ সালে ক্যান্সার ধরা পড়ে মনীষার। তখন তার বয়স ৪২। ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হন তিনি। দীর্ঘদিন ধরে চলে তার চিকিৎসা। একাধিক অস্ত্রোপচার ও কেমোথেরাপি করে সুস্থ জীবনে ফিরে এসেছেন তিনি। ২০১৫ সালে তিনি জানান, তিনি ক্যান্সারকে জয় করেছেন। প্রায় বছর কয়েক তিনি বলিউড থেকে দূরে ছিলেন, তবে কখনোই ভক্তদের মন থেকে মুছে যাননি। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘সঞ্জু’ সিনেমায় প্রয়াত অভিনেত্রী নার্গিসের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন তিনি।

লিসা রে
ক্যান্সারকে জয় করার কাহিনি রয়েছে আরও এক বলিউড তারকার। তিনি লিসা রে। বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত হন তিনি। একাধিক অস্ত্রোপচার করেছিলেন। ২০১০ সালে জানিয়েছিলেন, তিনি বিপদমুক্ত। কিন্তু পুরোপুরি ক্যান্সার সারিয়ে উঠতে পারেননি অনেকদিন। দীর্ঘ চিকিৎসার পর তিনি এখন সুস্থ। কাজেও ফিরেছেন লিসা। আর তার কাহিনিও হয়ে উঠেছে ক্যান্সার মোকাবিলার অন্যতম প্রেরণার গল্প।

অনুরাগ বসু
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ‘বারফি’ খ্যাত পরিচালক অনুরাগ বসু। জীবন সংশয় ছিল। এমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন চিকিৎসকরা। তবে অনুরাগ কখনই হেরে যাওয়ার পাত্র নন। সেই সময় তিনি ‘লাইফ ইন অ্যা মেট্রো’ ও ‘গ্যাংস্টার’-এর মতো সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। ক্যান্সারকে পাত্তা না দিয়ে চালিয়ে গিয়েছেন কাজ। একদিকে চিকিৎসা অন্যদিকে তার ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন অনুরাগ। ক্যান্সারকে হারিয়ে তিনি আজ বলিউডে প্রতিষ্ঠিত নির্মাতাদের একজন।

মুমতাজ
ষাটের দশকের অন্যতম অভিনেত্রী মুমতাজও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ব্রেস্ট ক্যান্সার হয় তার। সেই চিকিৎসা এখনো চলছে। তিনি এখন থাকেন লন্ডনে। তবে ক্যান্সারের চিকিৎসায় দীর্ঘদিন কেমোথেরাপি ছাপ ফেলেছে মুমতাজের চেহারায়। তবে ভক্তদের কাছে আজও তিনি সমান জনপ্রিয় ৷

রাজেশ খান্না
ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন রাজেশ খান্না। ২০১১ সালে ক্যান্সারের কথা জানতে পারেন তিনি। চিকিৎসাও চলে। কিন্তু ২০১২ সালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সেই বছর ১৮ জুলাই রাজেশ খান্না মারা যান।

নার্গিস
প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন জনপ্রিয় অভিনেত্রী নার্গিস। তিনি খ্যাতনামা অভিনেতা সুনীল দত্তের স্ত্রী ও সঞ্জয় দত্তের মা ছিলেন। আজও তার অভিনয় বলিউডের অন্যতম অনুপ্রেরণা নায়িকাদের কাছে।

বিনোদ খান্না
ব্ল্যাডার ক্যান্সারে আক্রান্ত হন জনপ্রিয় অভিনেতা বিনোদ খান্না। তার চিকিৎসাও চলে, তবে বয়সের ভারে চিকিৎসায় সাড়া দিতে পারেনি তার শরীর। গতবছর ৭০ বছর বয়সে তার মৃত্যু হয়।

ইরফান খান
ক্যান্সারের চিকিৎসা চলছে ইরফান খানের। খুব জটিল ব্রেন ক্যান্সারে আক্রান্ত তিনি। হঠাৎ করেই তার ক্যান্সার ধরা পড়ে। আপাতত লন্ডনে রয়েছেন তিনি। চিকিৎসায় সাড়াও দিচ্ছে তার শরীর।

সূত্র: ফাইন্ড হেলথ টিপস

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর