,

কোটা আন্দোলনের নামে সরকারবিরোধী আন্দোলন হচ্ছে : নৌমন্ত্রী

news-image

চলমান কোটা সংস্কার আন্দোলনের নামে সরকারবিরোধী আন্দোলনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। শুক্রবার মাদারীপুরে আচমত আলী খান সেতুর সংযোগ সড়ক উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

কোটা বিষয়ে সমাধান কী তা সময় বলে দেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই আন্দোলনে হামলার বিষয়ে জামায়াত-শিবিরের হাত রয়েছে। শেখ হাসিনার সরকার যত দিন ক্ষমতায় রয়েছে, তত দিন স্বাধীনতাবিরোধীদের সন্তানদের সরকারি চাকরি হতে দেবে না।

শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছেন। তিনি এই কোটা পদ্ধতি বাতিলের লক্ষ্যে একটি কমিটি করেছে। কমিটি বিষয়টি যাচাই-বাছাই করে রিপোর্ট দেওয়ার পরই কার্যকর হবে।

স্বাধীনতাবিরোধীর সন্তানরা সরকারি চাকরি পাবেন না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা সরকারে থেকে স্বাধীনতাবিরোধী, তাদেরও চিহ্নিত করতে হবে। এবং তাদের এখান থেকে বরখাস্ত করতে হবে। তারা ষড়যন্ত্র করছে সরকারে থেকেও। সরকারের চাকরি করে তারা ষড়যন্ত্র করছে।

মন্ত্রী আরো বলেন, আমরা শুধু মুক্তিযোদ্ধাদের তালিকা নয়, রাজাকারদের তালিকাও করছি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর