,

‘দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে দেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনও পরিবেশ নেই বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিবে না।

শুক্রবার (০৬ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্য পরিস্কার বলে দিতে চাই-আপনি কোন আধ্যাত্মিক ক্ষমতার জোরে জানতে পারলেন যে, আপনার অধীনেই বিএনপি নির্বাচনে আসবে? আপনি তো অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে লোহার সিন্দুকে আটকিয়ে রেখেছেন।

রিজভী বলেন, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে তো আপনি পুলিশের রাইফেলের নলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুতরাং আপনার অধীনে জাতীয় নির্বাচন আর নেকড়ের অধীনে নিরীহ প্রাণীর নিরাপত্তা সমান কথা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে হয় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বলতে খুলনা-গাজীপুর মার্কা নির্বাচনকে বুঝিয়েছেন। যে নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে জাল ভোটের মহৌৎসব চলে, কেন্দ্রে শুধু আওয়ামী লীগের দলীয় ক্যাডাররা থাকে, অন্য কোনো দলের এজেন্টকে পুলিশ দিয়ে গ্রেফতার করে বা তুলে নিয়ে যাওয়া হয় বা পিটিয়ে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়।

বিএনপির এ নেতা আরও বলেন, বিএনপি চেয়ারপার্সনকে বন্দি করে রাখা হয়েছে যেন খালেদা জিয়া বিহীন আরেকটি জালভোটের নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখা যায়, প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যেও সে রকম ইঙ্গিতই পাওয়া গেছে। কিন্তু পাতানো নির্বাচনের ষড়যন্ত্র কাজে আসবে না।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ