,

‘যেখানে ভোটের অধিকারই নেই, সেখানে ভোটে গিয়ে কী করবো?’

news-image

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ড. কর্নেল (অব.) অলি আহমদ  বলেছেন, ‘যেখানে ভোটের অধিকারই নেই, সেখানে ভোটে গিয়ে কী করবো?’

অনলাইন পোর্টাল সারাবাংলা’র এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে না গিয়ে বিএনপি জোটের লাভ কী হবে? এমন প্রশ্নের জবাবে ড. কর্নেল (অব.) অলি বলেন, গেলেও লাভ কী হবে? যেখানে আপনি আপনার ভোট দিতে পারবেন না, সেখানে আপনি কীসের জন্য যাবেন? ভোট যদি দিতে পারেন, হান্ড্রেড পার্সেন্ট যাওয়া উচিত। যেখানে ভোটের অধিকারই নেই, সেখানে ভোটে গিয়ে কী করবেন? আজকে ভোটের অধিকার নেই বলেই তো এসব কথা আসছে।

যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যহত রাখতে হয়, তাহলে ভোটে অংশগ্রহণ করতে হবে। কিন্তু এই সুযোগটা তো সরকারকেই তৈরি করে দিতে হবে। যে সমস্যা দেশে আছে, সরকারের পক্ষ থেকে সেটা অস্বীকার করা যাবে না। এটাকে স্বীকার করে নিয়ে বিরোধী জোটগুলোর সঙ্গে বসে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান বের করতে হবে।

প্রসঙ্গত, ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম নেতা। দেশের প্রবীণ এই রাজনীতিকের রয়েছে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার।

জিয়াউর রহমান বিএনপি গঠনের পর ড. (কর্নেল) অলি আহমদ বীর বিক্রম সেনাবাহিনীর চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। তখনও ১৩ বছর চাকরি ছিল তার। জিয়াউর রহমানের পর খালেদা জিয়া বিএনপির হাল ধরলে তার অন্যতম প্রধান সহযোগী হয়ে ওঠেন অলি আহমদ। এরশাদবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

দীর্ঘকাল বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার পর ২০০৬ সালের ২৬ অক্টোবর সাবেক রাষ্ট্রপতি ডা. এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) সঙ্গে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) গঠন করেন। এরপর বি. চৌধুরীর সঙ্গে মতবিরোধ হলে আওয়ামী লীগ নেতৃত্ত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে একত্রে আন্দোলন ও নির্বাচনের ঘোষণা দেন।

কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে থাকা হয়নি তার। ২০১২ সালে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে যোগ দেন ড. কর্নেল (অব.) অলি আহমদ। এখনো তিনি বিএনপি জোটেই আছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ৬ বার এমপি নির্বাচিত হয়েছেন। মন্ত্রী হয়েছেন ৫ বার।

৭৯ বছর বয়সী এই রাজনীতিক সম্প্রতি তার বাসায় সারাবাংলাকে দেন একান্ত সাক্ষাৎকার। সেখানে উঠে আসে সমকালীন রাজনীতি নিয়ে তার ব্যক্তিগত ভাবনা এবং তার দল ও জোটের রাজনৈতিক অবস্থান। সাক্ষাৎকার নিয়েছেন সারাবাংলার স্পেশাল করেসপন্ডেন্ট আসাদ জামান। ছবি তুলেছেন সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর