,

সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল মির্জা ফখরুলের ছোট চাচা মির্জা মিজানুর রহমান পিংকুর জানাজা শেষে তার মরদেহ ঠাকুরগাঁও নিয়ে যাওয়া হয়। ওই জানাজায় অংশ নেওয়ার পরপরই তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে সকাল ৮টার দিকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

এদিকে মির্জা ফখরুলের অসুস্থতার খবর পেয়ে গতকাল দিনভর বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা ইউনাইটেড হাসপাতালেন তাকে দেখতে যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ, বিএনপি নেতা কামরুজ্জামান রতন হাসপাতালে যান ।

এ ছাড়া মির্জা ফখরুলকে দেখতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী হাসপাতালে যান।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ