,

সরকারকে তার সাংবিধানিক দায়দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছি : আসিফ নজরুল

news-image

কোটা সংস্কার নিয়ে সরকারের অবস্থান পরিস্কার হওয়ার পরও প্রজ্ঞাপন জারি না হওয়ার হতাশ হয়ে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামে। যদিও এ আন্দোলন কোনো অন্যায় কিংবা দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য করা হয়নি। ছাত্রদের এ আন্দোলন শতভাগ যৌক্তিক এবং সংবিধান সম্মত।

শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করে আসছিল। কিন্তু সরকারের দলীয় লোকজন এটাকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে তারাই এখন কোটা সংস্কার আন্দোলন কর্মীদের মারধর করে দেশকে শান্ত করার নামে অস্থিতি পরিবেশ সৃষ্টি করছে।

শান্তিপূর্ণভাগে আন্দোলন করা ছাত্রদের উপর ছাত্রলীগ নগ্ন হামলা করেই যাচ্ছে। শেষ পর্যন্ত যখন অভিভাবক পরিষদ ও সমাজের বিশিষ্ট নাগরিকগণ গত মঙ্গলবার প্রেসক্লাবের সামনে এর প্রতিবাদ সমাবেশ করে সেই সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা করে পুলিশ। ফলে পুলিশের এমন ঘটনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় চত্তরে মানববন্ধন করে এর প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা।

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘আমরা শিক্ষার্থীসহ সকল মানুষের শান্তিপূর্ণ সমাবেশ ও আন্দোলনের এবং বাক-স্বাধীনতার অধিকার রক্ষার্থে সরকারকে তার সাংবিধানিক দায়দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছি। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের দাবী জানাচ্ছি। আন্দোলনকারীদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের নিপিড়ন মূলক ৫৭ ধারা সহ বিভিন্ন হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবী করছি। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্মরণ করিয়ে দিতে চাই যে তাদের পেশাগত দায়িত্ব আন্দোলনকারীদের সাংবিধানিক অধিকার চর্চায় সহায়ক ভূমিকা পালন করা, অবৈধ হামলাকারীদের প্রশ্রয় ও সুরক্ষা প্রদান নয়।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর