,

‘ছাত্র-ছাত্রীদের ওপর নির্যাতন চলছে, মেনে নেওয়া যায় না’

news-image

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ছাত্র-ছাত্রীদের ওপর যে জুলুম-নির্যাতন চলছে, তা মেনে নেওয়া যায় না। শুধু ছাত্র নয়, হামলা এবং গ্রেপ্তার করা হচ্ছে অভিভাবকদেরও।’ আজ বুধবার ঢাকার বনানীতে তার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত কয়েক দিনে কয়েক দফায় হামলা চালায় ছাত্রলীগ।

এরশাদ আরো বলেন, ‘মত প্রকাশের অধিকার সবারই আছে, দাবি আদায়ের জন্য কথা বলার অধিকার সবারই আছে। কোনো নাগরিক অধিকারের দাবি তুলতে পারবে না, এটা হতে পারে না।’

এ সময় তিনি এমপিওভুক্তির দাবিতে অনশনরত শিক্ষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘শিক্ষকরা আজ রাস্তায় শুয়ে আমরণ অনশন করেছ। তাদের সাথে কেউ কথা বলার প্রয়োজন বোধ করছে না, অথচ শিক্ষকরাই জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’

জাপা চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ এখন রাজনীতিকদের ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। তিনি আরো বলেন, ‘আমরা ক্ষমতায় গিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনব।’

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে এরশাদ জানান, জাতীয় পার্টির তিনশ আসনে ভোটের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে এলে এক ধরনের প্রস্তুতি, আর না এলে অন্য কৌশলে নির্বাচন করবে জাতীয় পার্টি।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, খালেদ আকতার, শফিকুল ইসলাম সেন্টু, মোস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর