,

জাতীয় ঐক্য হলে সরকারের পতন হবে: নোমান

news-image

বিএনপি ও ২০দলীয় জোট জাতীয় ঐক্যের চেষ্টা করছে, জাতীয় ঐক্য হলে সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, সরকার গণতান্ত্রিক এবং জনবান্ধব হলে কখনোই কোটা সংস্কার আন্দোলনের উপর হামলা হতো না এ সরকার জনবান্ধন নয়, স্বৈরাচারী। দেশে যদি গণতন্ত্র থাকতো, কথা বলার অধিকার থাকতো তাহলে সাধারণ ছাত্রদের ওপর ছাত্রলীগ ও পুলিশ এভাবে নির্যাতন চালাতে পারতো না। দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিতো।

বুধবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কমল একাডেমি কেন্দ্রীয় সংসদ আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার, বেগম জিয়ার মুক্তি ও একটি গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে সরকার গণতন্ত্রের পথ প্রশস্ত এবং গ্রহণযোগ্য নির্বাচন দিতে বাধ্য হবে বলে মন্তব্য করে আব্দুল্লাহ আল নোমান বলেন, গণতন্ত্রের আবরণে এখন দেশে এক দলীয় বাকশালের শাসন চলছে। সুষ্ঠু নির্বাচনের সকল ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এ থেকে জাতি মুক্তি চায়।

তিনি আরো বলেন, যদি দেশের জনগণ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় তাহলে বেগম খালেদা জিয়ার মুক্তি অনিবার্য।কারণ দেশের গণতন্ত্র তার মুক্তির সাথে সম্পর্কিত।’

তিনি বলেন, বর্তমানের আন্দোলন শুধু গণতন্ত্রকে নিয়ে না, এর সাথে সম্পৃক্ত হয়েছে দেশের অর্থনীতি।যা বর্তমান সরকার ধ্বংস করে ফেলেছে।

সভায় বিশেষ অতিথির বক্তবে জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থেই সকলকে এক হতে হবে। জাতীয় ঐক্য গড়ে তুলে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মঈনুল আহসান মুন্নার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার সরোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক এম.এ আজিজ, বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস-চেয়ারম্যান শহিদুর রহমান তামান্না, কৃষক দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নাসির হায়দার, জিনাফ সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর