বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ এক আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি

news-image

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ এক আসনে বইছে নির্বাচনের হাওয়া। ইতোমধ্যে প্রধান দুই দলের সম্ভাব্য প্রার্থীরা ব্যানার ফেষ্টুন টানিয়ে জানান দিচ্ছেন নিজেদের সম্ভাব্য প্রার্থীদের। সব শেষ নির্বাচনে মানিকগঞ্জ এক আসনটিতে জয় পায় আওয়ামী লীগ। তাই নিজেদের উন্নয়নের উপর ভর করে আগামী নির্বাচনেও আসনটি রাখতে চায় তারা। আর স্বাধীনতা পরবর্তী ৫ বারের বিজয়ে বিএনপি আসনটি পুনরুদ্ধারে মরিয়া।

পদ্মা, যমুনা নদী বেষ্টিত ঘিয়র, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ এক আসন। বরাবরেই এ আসনে বিএনপির আধিপত্য স্বাধীনতা পরবর্তী ৫ বারের আসনটিতে নির্বাচনের আসনটিতে নিজেদের দখলে রাখে দলটি। তবে সব শেষ দুটি নির্বাচনে আসনটিতে জয় পায় আওয়ামী লীগ। এরই মধ্যে প্রধান দুই দলের নেতারা দলীয় মনোনয়ন পেতে শুরু করেছেন। তাই রাস্তার দুই পাশে বিভিন্ন শুভেচ্ছা সম্বলিত ব্যানার ফেষ্টুন টানিয়ে জানান দিচ্ছেন নিজেদের প্রার্থীদের। এই আসনে বিএনপির আধিপত্য থাকলেও সরকারের বিভিন্ন কর্মকান্ডকে কাজে লাগিয়ে আসনটি নিজেদের দখলে রাখতে কাজ করেছে আওয়ামী লীগ নেতারা।

মানিকগঞ্জ শিবালয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. রেজাউল হোসেন খান জানু বলেন, আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি একজন রাজনৈতিক ব্যাক্তি, একজন সত এবং জনপ্রিয় নেতাকে যদি মনোনয়ন দেন তাহলে অবশ্যই ঐক্যবদ্ধ্যভাবে নৌকার বিজয় ছিনিয়ে আনবে।

এদিকে বিএনপিও আসনটি প্রনরুদ্ধারে মরিয়া। এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে দলটি। তাই সাংগঠনিক দৃঢ়তার উপর ভর করেই আগামী নির্বাচনে আসনটি নিজেদের দখলে নিতে আশাবাদি বিএনপি নেতারা।

মানিকগঞ্জ জেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক এস এ কবির জিন্নাহ বলেন, এই আসনটি উদ্ধারের জন্য আমাদের সহযোগিতা করে। আমাদের জাতীয়তাবাদি মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে তার জন্য সার্বক্ষণিক ভাবে আমরা এই আসনে জনগন ভোটার এবং দলীয় নেতা কর্মীদের সাথে সার্বিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছি।

এলাকার উন্নয়নের ভার তুলে দিতে সত ও যোগ্য প্রার্থী খোঁজে বের করতে হিসেব-নিকেস করছেন এলাকাবাসী।

এলাকাবাসীরা বলেন, গরিব লোকদের পাশে থাকবে এমন প্রার্থী আমাদের দরকার। বেকারত্ব দূরীকরণের জন্য যারা কাজ করবে এবং মাদক দমনে যারা সর্বাত্বক কাজ করবে আমরা এমন নেতৃত্ব চাই।

মানিকগঞ্জ এক আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৫২৫ জন।

সূত্র : সময় টেলিভিশন