,

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় চরিত্র নগ্নভাবে প্রকাশিত হয়েছে : জামায়াত

news-image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলার মধ্যদিয়ে ছাত্রলীগের সন্ত্রাসী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। এ নৃশংস ঘটনায় তিনি নিন্দা জানান। শনিবার এক বিবৃতিতে তিনি নিন্দা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, গত ৩০ জুন কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি প্রধানমন্ত্রীর মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কোটা আন্দোলনকারী ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন স্থগিত করেছিল। কিন্তু আজকে ছাত্রলীগের সন্ত্রাসীদের কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার ঘটনাই প্রমাণ করে যে, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের ব্যাপারে সরকারের কোনো আন্তরিকতা নেই। সে জন্যই সরকার কোটা সংস্কারের ব্যাপারে প্রজ্ঞাপন জারি না করে অহেতুক সময়ক্ষেপণ করছে এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী নেতা-কর্মীদের মারধর করিয়ে তাদের আন্দোলন বানচাল করার ষড়যন্ত্র করছে। এ ধরনের ষড়যন্ত্র কারও জন্যই শুভ হবে না।

তিনি প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী কোটা সংস্কারের দাবি মেনে নেওয়ার ব্যাপারে সরকারি প্রজ্ঞাপন জারি এবং কোটা সংস্কার আন্দোলনকারী নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির