,

আগামীকাল গণভবনে বিশেষ বর্ধিত সভায় বসছে আ.লীগ

news-image

আগামী নির্বাচনকে ঘিরে এবার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের নিয়ে বিশেষ বর্ধিত সভায় বসছেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী কাল শনিবার গণভবনে ডাকা এই সভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা।

আগামী সাধারণ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের নানা মুখি কর্ম তৎপরতা শুরু হয়েছে বেশ আগেই। এরইমধ্যে ২৩শে জুন দলের তৃণমুলের চার হাজারের বেশি নেতাকর্মীর উপস্থিতিতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় ৩০শে জুন ও ৭ই জুলাই ইউনিয়ন পর্যায়ের নেতাদের নিয়ে বসতে যাচ্ছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কর্নেল (অব:) ফারুক খান বলেছেন, যে কোনো রাজনীতিতে, যে কোনো নির্বাচনে সেটা স্থানীয় বা জাতীয় সরকার নির্বাচন হোক, সে নির্বাচনে সত্যিকারভাবে ইউনিয়ন-ওয়ার্ড বা গ্রাম পর্যায়ের নেতারাই আসল কাজ করেন। কারণ সেখানেই ভোট বেশি।

তিনি বলেন, এই সভায় আমরা আমাদের অঙ্গীকার কিভাবে পালন করেছি তা জানাবো, একই সঙ্গে আগামী দিনের পরিকল্পনাগুলোও জানাবো। আগামী জাতীয় নির্বানের প্রস্তুতির বিষয়েও নির্দেশনা থাকবে এই সভায়। নির্বাচনের আগে এমন বিশেষ সভা নিয়ে উদ্দীপনা বিরাজ করছে তৃণমুলের নের্তা-কর্মীদের মাঝে।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেছেন, দলীয় নেত্রীর বক্তব্য শোনার জন্য আগ্রহের সাথে আমরা যাচ্ছি। উনার দিক নির্দেশনা আমরা শুনবো এবং তৃণমূলে তা বাস্তবায়ন করবো।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস বলেছেন, এই সভার ফলে সংগঠনের নেতারা উজ্জীবিত হবেন এবং আগামী দিনে নির্বাচনের সকল পর্যায়ে মুখ্য ভূমিকা রাখবেন।

নেতারা জানান, ইউনিয়নের পর জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের নিয়েও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সূত্র : ডিবিসি নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর