,

দ্য হিন্দুর প্রতিবেদন: নির্বাচনে ভারতের সমর্থন চেয়েছে বিএনপি

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য ভারতের সমর্থন চেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ভারতীয় সংবাদপত্র ‘দ্য হিন্দু’ জানায়, দিল্লি সফরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গণতন্ত্র ও মানবাধিকারের চ্যাম্পিয়ন’ হিসাবে বাংলাদেশের নির্বাচনের বিষয়টি ভারতের অবশ্যই দেখা উচিত।

শেখ হাসিনা বাংলাদেশে এক নায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। আগামী ডিসেম্বরে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সমর্থন চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহবান জানান আমির খসরু।

তিনি আরো বলেন, বাংলাদেশের জনগনকে দেখা উচিত, তাদের প্রতিবেশী দেশের গঠনমূলক শাসন ব্যবস্থা এবং তারা একদলীয় নির্বাচনে যায় না।

এছাড়া শেখ হাসিনা ও আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডে ভারতের সমর্থনকে ‘ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করেছেন তিনি।

প্রসঙ্গত, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারতের অবস্থান পর্যবেক্ষণ করতে বিএনপির তিন নেতা দিল্লি সফর করছেন। স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বাকি দুজন হলেন, বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু এবং আন্তর্জাতিক বিষয়ক সচিব হুমায়ুন কবির।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?